News71.com
 Bangladesh
 30 Oct 18, 11:53 AM
 308           
 0
 30 Oct 18, 11:53 AM

৫ ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে অব্যাহতি

৫ ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে অব্যাহতি

নিউজ ডেস্কঃ উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য দায়িত্বরত পাঁচজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে অব্যাহতি দেয়া হয়েছে। আজ মঙ্গলবার তাদের অব্যাহতি দেয়া হয় বলে জানা গেছে। আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক জহির, একেএম মনিরুজ্জামান কবীরসহ ৫ জনকে অব্যাহতি দেয়া হয়েছে। আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, আইন মন্ত্রণালয়ের ওয়েব সাইটে এই তথ্য দেয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন