News71.com
 Bangladesh
 29 Oct 18, 12:45 PM
 338           
 0
 29 Oct 18, 12:45 PM

কাল ঐক্যফ্রন্টের সঙ্গে ইসির বৈঠক

কাল ঐক্যফ্রন্টের সঙ্গে ইসির বৈঠক

নিউজ ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধি দলের সঙ্গে আগামীকাল মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) বৈঠকে বসবে। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান আজ সোমবার সাংবাদিকদের এ খবর নিশ্চিত করেন। তিনি জানান, ১০ সদস্যের একটি প্রতিনিধি দল মঙ্গলবার বিকেল ৩টায় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন