
নিউজ ডেস্কঃ বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটে কার্যত অচল হয়ে পড়েছে দেশ। রাজধানীর অফিসগামী যাত্রীরা গতকালের মতো আজও পড়েছেন নানা ভোগান্তিতে। রাস্তার মোড়ে মোড়ে অসংখ্য মানুষ অপেক্ষা করছেন গাড়ির জন্য। কিন্তু গাড়ি তো অপ্রতুল। রাইড শেয়ারিং অ্যাপে বাইক কিংবা কারের আশায় ঢুঁ মারছেন অনেকে। রিকশা আর সিএনজি ওয়ালার সুযোগ বুঝে দ্বিগুণ থেকে তিন গুণ ভাড়া হাঁকাচ্ছে। অসহায় মানুষ চাকরি বাঁচাতে কিংবা গন্তব্যে পৌঁছতে এসব মেনে নিচ্ছে মুখ বুজে। সেইসঙ্গে যুক্ত হয়েছে শ্রমিকদের হাতে হেনস্থা হওয়ার ভয়