News71.com
 Bangladesh
 29 Oct 18, 07:18 AM
 164           
 0
 29 Oct 18, 07:18 AM

ইবি ছাত্রলীগের কমিটি স্থগিত॥অভিযোগ তদন্তে কমিটি গঠন

ইবি ছাত্রলীগের কমিটি স্থগিত॥অভিযোগ তদন্তে কমিটি গঠন

নিউজ ডেস্কঃ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি। গতকাল রবিবার রাতে কেন্দ্রীয় কমিটি এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়। এ ছাড়া ইবি শাথা ছাত্রলীগের বিরুদ্ধে আনীত অভিযোগের অধিকতর তদন্তের জন্য ৩ সদস্য বিশিষ্ট কমিটি করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। দলীয় সূত্রে জানা যায়,গতকাল রবিবার রাতে কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়।

সূত্র জানায়,ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিরুদ্ধে কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে বিভিন্ন অভিযোগ করে ছাত্রলীগকর্মীরা এবং বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্তাব্যক্তি। তাদের এই আনীত অভিযোগের ভিত্তিতে কমিটির কার্যক্রম করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। এদিকে ইসলামী বিশ্ববদ্যিালয় শাখা ছাত্রলীগের বিরুদ্ধে আনীত অভিযোগের অধিকতর তদন্তে কেন্দ্রীয় ছাত্রলীগ তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে। তদন্ত কমিটির সদস্যরা হলেন আল নাহিয়ান খান জয়,মোঃ শাকিল ভূইয়া,জাহাঙ্গীর মঞ্জিল পিয়াস। কমিটিকে আগামী ১০ নভেম্বরের মধ্য তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন