News71.com
 Bangladesh
 29 Oct 18, 07:11 AM
 163           
 0
 29 Oct 18, 07:11 AM

নির্বাচন ডিসেম্বরেই হবে, বিএনপিও আসবে ।। অর্থমন্ত্রী মুহিত

নির্বাচন ডিসেম্বরেই হবে, বিএনপিও আসবে ।। অর্থমন্ত্রী মুহিত

নিউজ ডেস্কঃ নির্বাচন ডিসেম্বরেই হবে, বিএনপিও আসবে বলে জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, রাজনৈতিক পরিস্থিতি যা আছে তাতে উদ্বিগ্ন হওয়ার কিছু দেখছি না। নির্বাচন ডিসেম্বরেই হবে। বিএনপিও নির্বাচনে আসবে। আর কেউ যদি নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তবে আইন-শৃঙ্খলা বাহিনী তা দেখবে । আজ দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সাধারণ বীমা করপোরেশনের পক্ষ থেকে রাজস্বখাতে লভ্যাংশের ৪০ কোটি টাকার চেক হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী। সড়কে ধর্মঘটরত পরিবহন শ্রমিকদের সতর্ক করে অর্থমন্ত্রী বলেছেন, নৈরাজ্যকারীদের দমনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে। নির্বাচন ও নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে ২/১ দিনের মধ্যেই সব ধোঁয়াশা কেটে যাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন