News71.com
 Bangladesh
 29 Oct 18, 07:03 AM
 427           
 0
 29 Oct 18, 07:03 AM

অবশেষে ২ নভেম্বর ময়মনসিংহ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

অবশেষে ২ নভেম্বর ময়মনসিংহ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ তিন দফা স্থগিতের পর আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ময়মনসিংহ সফরের দিনক্ষণ ঠিক হয়েছে। আগামী শুক্রবার (০২ নভেম্বর) প্রধানমন্ত্রী ময়মনসিংহ সফর করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব (এপিএস) অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এর আগে চলতি বছরের ৫ এপ্রিল, ১২ এপ্রিল ও ১১ অক্টোবর তিন দফা প্রধানমন্ত্রীর এ সফর সূচির কথা থাকলেও পরবর্তীতে তা স্থগিত করা হয়। জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ সফরকালে ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠ থেকে ব্রহ্মপুত্র নদের ওপারে নতুন আধুনিক বিভাগীয় শহরের বিভিন্ন স্থাপনা ও দফতরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া তিনি বিভাগের চারটি জেলার ৬৬টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ৮২টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন