News71.com
 Bangladesh
 26 Oct 18, 04:04 AM
 159           
 0
 26 Oct 18, 04:04 AM

ইউএস বাংলায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ১৫ শতাংশ ছাড়

ইউএস বাংলায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ১৫ শতাংশ ছাড়

নিউজ ডেস্কঃ বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ভাড়ার উপর ১৫ শতাংশ ছাড় দিয়েছে। চট্টগ্রামে হোটেল পেনিনসুলায় তিন দিনব্যাপী চট্টগ্রাম ট্রাভেল মার্ট আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়। ২৫ থেকে ২৭ অক্টোবর এ মেলা চলবে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,চট্টগ্রামের ট্যুর অপারেটরদের জন্য ইউএস বাংলা এয়ারলাইন্স এর আন্তর্জাতিক রুটের হলিডে প্যাকেজ বিক্রির উপর স্পেশাল অফার দিচ্ছে। উল্লেখ্য মেলা থেকে ইউএস বাংলা এয়ারলাইন্স এর বিদ্যমান সকল প্রকার অফারসহ যেকোনো রুটের টিকেট ক্রয়ের সুযোগ থাকছে। মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকল শ্রেণির দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। প্রতিষ্ঠার চার বছরের অধিক সময়ে প্রায় পঞ্চাশ হাজার ফ্লাইট পরিচালনা করেছে ইউএস বাংলা। বর্তমানে ইউএস বাংলার বিমান বহরে চারটি বোয়িং ৭৩৭, ৮০০ ও তিনটি ড্যাশ ৮ কিউ ৪০০ সহ মোট সাতটি এয়ারক্রাফট রয়েছে। চলতি বছরের মধ্যে আরো দুটি বোয়িং ৭৩৭, ৮০০ এয়ারক্রাফট বিমান বহরে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন