News71.com
 Bangladesh
 26 Oct 18, 04:04 AM
 216           
 0
 26 Oct 18, 04:04 AM

মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ফার্মেসিকে অর্থদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত

মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ফার্মেসিকে অর্থদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত

নিউজ ডেস্কঃ রাউজানে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে এক ফার্মেসিকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের পরিচালিত উপজেলা সিনিয়র সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ এ অর্থদণ্ড প্রদান করেন। উপজেলা প্রশাসনের পেশকার সূত্রে জানা গেছে,আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার পৌর এলাকার ফকিরহাটে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মেয়াদোত্তীর্ণ ও নোংরা পরিবেশে ঔষধ বিক্রির দায়ে কৃষ্ণা ফার্মেসিকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও মেয়াদোত্তীর্ণ বিস্কুট মজুদ রাখার দায়ে কেএফসিকে ৩ হাজার ও গাড়ির ফিটনেস,প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স না থাকার কারণে ১টি জিপ,২টি মোটরসাইকেলকে সাড়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সিনিয়র সহকারী কমিশনার ভূমি জোনায়েদ কবির সোহাগ অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন,ভোক্তার অধিকার সংরক্ষণ ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন