News71.com
 Bangladesh
 26 Oct 18, 04:01 AM
 126           
 0
 26 Oct 18, 04:01 AM

বাংলাদেশকে ৮৫ কোটি ডলার ঋণ দিয়েছে এডিবি-বিশ্বব্যাংক  

বাংলাদেশকে ৮৫ কোটি ডলার ঋণ দিয়েছে এডিবি-বিশ্বব্যাংক   

নিউজ ডেস্কঃ তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্পের জন্য বাংলাদেশকে ৮৫ কোটি ডলার (প্রায় ৭ হাজার কোটি টাকা) ঋণ দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি ও বিশ্বব্যাংক। আজ বৃহস্পতিবার শেরে বাংলানগর এনইসিতে এডিবি ও বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশ সরকারের পক্ষে ঋণচুক্তিতে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব কাজী শফিকুল আযম। মোট ঋণের মধ্যে দুই প্রকল্পে ৬১ কোটি ডলার ঋণ দেয় এডিবি। আর একটি প্রকল্পে ২৪ কোটি ডলার ঋণ দেয় বিশ্বব্যাংক। আরবান হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রকল্পে ১১ কোটি ডলার ঋণ দেয় এডিবি। প্রকল্পের আওতায় মেডিকেল অফিস যন্ত্রপাতি, কম্পিউটার সামগ্রী, যানবাহন, আবসাবপত্র কেনা হবে। বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনার আয়োজন করা হবে প্রকল্পের আওতায়।


এছাড়া ফোর্থ প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় ৫০ কোডি ডলার ঋণ দেয় সংস্থাটি। প্রকল্পের আওতায় সাবর জন্য শিক্ষা ও শিক্ষণ পদ্ধতি নিশ্চিত করা হবে। প্রাথমিক শিক্ষায় সার্বজনীন অভিগম্যতা বাড়ানোর মাধ্যমে বৈষম্য কমানো হবে। অন্যদিকে সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় ২৪ কোটি ডলার ঋণ দিয়েছে বিশ্বব্যাংক। প্রকল্পের মাধ্যমে চিংড়ি, তলদেশীয় ও ভাসমান প্রজাতির মাছের নিরূপণ জোরদার করা হবে। বাগদা চিংড়ির উৎপাদনশীলতা বৃদ্ধিসহ সামুদ্রিক মাছ আহরণে জোর এবং উপকূলীয় ও সামুদ্রিক মৎস্যসম্পদ আহরণে টেকসই ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। ঋণের উপর বার্ষিক সার্ভিস চার্জ ০ দশমিক ৭৫ শতাংশ। ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩০ বছরে ঋণ পরিশোধযোগ্য।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন