News71.com
 Bangladesh
 26 Oct 18, 04:01 AM
 124           
 0
 26 Oct 18, 04:01 AM

রফতানিমুখী শিল্পে সরকারি সহযোগিতা অব্যাহত থাকবে॥শিল্পমন্ত্রী আমু

রফতানিমুখী শিল্পে সরকারি সহযোগিতা অব্যাহত থাকবে॥শিল্পমন্ত্রী আমু

নিউজ ডেস্কঃ রফতানিমুখী শিল্পের প্রসারে সব ধবনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। আজ বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড-সেমস গ্লোবাল বাংলাদেশ আয়োজিত পরিবেশবান্ধব ও ব্যয়সাশ্রয়ী বিকল্প নির্মাণ উপকরণ সামগ্রী নিয়ে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন শিল্পমন্ত্রী। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, সরকার সব সময় রফতানিমুখী শিল্পকে মূল্যায়ণ করে আসছে। আমাদের একটা নীতিমালা আছে, সে অনুযায়ী সহযোগিতা চাইলে সরকার সব ধরনের সহযোগিতা করবে। তিনি বলেন, আমাদের আমদানি নির্ভর হলে চলবে না। এখন সময় এসেছে আমদানির পরিবর্তে রফতানি বাড়ানোর। শিল্পমন্ত্রী আরও বলেন, আমাদের শিল্প ব্যবস্থাপনায় গুনগত পরিবর্তন এসেছে। উৎপাদনশীলতা বাড়ার পাশাপাশি এ খাতে অর্থনেতিক প্রবৃদ্ধিও বেড়েছে। ২০১৭-২০১৮ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ৮৬ শতাংশ। ২০১৬-১৭ অর্থবছরে এর পরিমাণ ছিলো ৭ দশমিক ১১ শতাংশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন