News71.com
 Bangladesh
 25 Oct 18, 12:26 PM
 142           
 0
 25 Oct 18, 12:26 PM

ভারতের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্যের চাহিদা বাড়ছে॥হাইকমিশনার শ্রিংলা

ভারতের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্যের চাহিদা বাড়ছে॥হাইকমিশনার শ্রিংলা

নিউজ ডেস্কঃ ভারতের নর্থ-ইস্ট অঞ্চলে বাংলাদেশি খাদ্যপণ্যের চাহিদা বাড়ছে। ভারতের বাজারে বাংলাদেশি খাদ্য রফতানির সুযোগও বাড়ছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক মেলার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ভারতীয় হাইকমিশনার শ্রিংলা বলেন, ভারতে খাদ্যপণ্য রফতানির সুযোগ করে দিতে শুল্কমুক্ত ও কোটামুক্ত সুবিধা দেওয়া হয়েছে। তবে ভারতের বাজারে খাদ্য রফতানি করতে বাংলাদেশকে কিছু নিয়ম নীতি মানতে হবে। বাংলাদেশি কিছু শিল্প কারখানাও ভারতে গড়ে উঠেছে। ভারতে খাদ্যপণ্যের বড় মার্কেট আছে। আসুন দ্বিপাক্ষিকভাবে বিনিয়োগ করি কোনো প্রতিযোগিতার ভিত্তিতে নয়। কৃষিপণ্য প্রসঙ্গে হর্ষ বর্ধন শ্রিংলা আরও বলেন, বাংলাদেশকে ভারত নানাভাবে সহযোগিতা করছে। বাংলাদেশি খাদ্য প্রক্রিয়াকরণে ভারতীয় মেশিনারিজ ব্যবহার করা যেতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন