News71.com
 Bangladesh
 25 Oct 18, 11:03 AM
 411           
 0
 25 Oct 18, 11:03 AM

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মেধা তালিকা প্রকাশ  

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মেধা তালিকা প্রকাশ   

নিউজ ডেস্কঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে দ্বিতীয় মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন ও কোটার মেধা তালিকা ২৮ অক্টোবর প্রকাশ করা হবে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই দিন বিকাল ৪ টা হতে মোবাইল মেসেজ অপশনে গিয়ে (nuathnroll no. লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে এবং রাত ৯ টায় ওয়েব সাইট (www.admissions.nu.edu.bd) অথবা (nu.edu.bd/admissions) থেকে ফলাফল পাওয়া যাবে।কোটার মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিকৃত কোনো শিক্ষার্থী পূর্ববর্তী শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল ও স্নাতক (পাস) নিয়মিত/প্রাইভেট কোর্সে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ৩০ অক্টোবর, ২০১৮ তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি বাতিল বলে গণ্য হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন