News71.com
 Bangladesh
 25 Oct 18, 06:44 AM
 208           
 0
 25 Oct 18, 06:44 AM

দেশের চার গন্তব্যে ফ্লাইট বাড়াচ্ছে বেসরকারি বিমান সংস্থা নভো এয়ার

দেশের চার গন্তব্যে ফ্লাইট বাড়াচ্ছে বেসরকারি বিমান সংস্থা নভো এয়ার

নিউজ ডেস্কঃ যাত্রীচাহিদার কারণে চারটি গন্তব্যে ফ্লাইট বাড়াচ্ছে বেসরকারি বিমান সংস্থা নভো এয়ার। ২৮ অক্টোবর থেকে কলকাতা রুটে প্রতিদিন দুটি,কক্সবাজারে পাঁচটি,সিলেটে দুটি ও বরিশালে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করবে প্রতিষ্ঠানটি। বর্তমানে নভো এয়ার প্রতিদিন কলকাতায় একটি,কক্সবাজারে চারটি,সিলেটে একটি ও বরিশাল রুটে সপ্তাহে চারটি করে ফ্লাইট করছে। বিমান সংস্থাটি বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম,সৈয়দপুর,যশোর ও রাজশাহী রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে। নভো এয়ার বর্তমানে একমুখী যাত্রায় চট্টগ্রাম রুটে সর্বনিম্ন ২৫০০ টাকা, কক্সবাজার ৩৯০০ টাকা,সৈয়দপুর ২৭০০ টাকা,যশোর ২৭০০ টাকা,সিলেট ২৭০০ টাকা,রাজশাহী ২৭০০ টাকা,বরিশাল ২৭০০ টাকা এবং কলকাতায় দ্বিমুখী ৯৯৯৯ টাকায় যাত্রী পরিবহন করছে। এ ছাড়া ভ্রমণপিপাসুদের জন্য কলকাতা ও কক্সবাজার ভ্রমণের জন্য নভো এয়ারের রয়েছে দুই রাত তিন দিনের ভ্রমণ প্যাকেজ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন