News71.com
 Bangladesh
 25 Oct 18, 05:55 AM
 159           
 0
 25 Oct 18, 05:55 AM

আজ শুরু হচ্ছে ক্যাথলিক খ্রিস্টানদের সর্ববৃহৎ তীর্থ উৎসব

আজ শুরু হচ্ছে ক্যাথলিক খ্রিস্টানদের সর্ববৃহৎ তীর্থ উৎসব

নিউজ ডেস্কঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী গারোপাহাড়ের বারোমারী মিশনে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ক্যাথলিক খ্রিস্টান ধর্মাবলম্বীদের দুই দিনব্যাপী সর্ববৃহৎ তীর্থ উৎসব। দেশি-বিদেশি প্রায় ৪০ হাজার খ্রিস্টভক্ত তীর্থ উৎসবে অংশ গ্রহণ করবেন বলে আশা করছেন তীর্থ উৎসব উদ্‌যাপন কমিটি। তীর্থ উৎসব উদ্‌যাপন কমিটি সূত্রে জানা গেছে, এবারের তীর্থ উৎসবে মূল প্রতিপাদ্য বিষয় ত্যাগ-সেবা ও প্রেমের রানি মা মারিয়া। এ বছর তীর্থ উৎসবটি ২১ বছরে পা দিয়েছে। বরাবরের ন্যায় এ বছরও নানা কর্মসূচির মধ্যে রয়েছে হাজারো ভক্তর মোমবাতি প্রজ্জ্বলন। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে প্রায় ৪০ খ্রিস্টভক্ত হাতে মোমবাতি নিয়ে বিশাল আলোর মিছিলে অংশ গ্রহণ করবেন। মিছিলটি পাহাড়িরের উঁচু-নিচু প্রায় দুই কিলোমিটার পথ ঘুরে প্রার্থনাস্থল এসে শেষ হবে। শুরু হবে রাত্রিকালীন প্রার্থনা। এ ছাড়াও রয়েছে সান্ধ্যকালীন খ্রিস্টযাগ, ম্যাগাজিনের মোড়ক উন্মোচন, গীতি আলেখ্য ও নিশি জাগরণ।

পরদিন শুক্রবার ভোরে জীবন্ত ক্রুশের পথ ও মহা খ্রিস্টযাগের মধ্যদিয়ে দুই দিনব্যাপী তীর্থ উৎসবের সমাপ্তি ঘটবে। এবার প্রধান বক্তা থাকবেন রাজশাহী ধর্মপ্রদেশের প্রধান জের্বাস রোজারিও ধর্মপাল। এ ছাড়াও সহযোগী হিসেবে রয়েছেন ময়মনসিংহ খ্রিস্টধর্ম প্রদেশের বিশপ পনেন প্যেল কুবি সিএসসি প্রমুখ। ১৯৪১ সালে প্রায় ৪২ একর জমির ওপর প্রতিষ্ঠিত হয় বারোমারী সাধু লিওর ধর্মপল্লীটি। পরে ১৯৯৮ সালে পর্তুগালের ফাতেমা নগরীর আদলে ও অনুকরণে এটিকে বার্ষিক তীর্থস্থান হিসেবে বেছে নেওয়া হয়। এর পর থেকে প্রতিবছরের নভেম্বর মাসের শেষ বৃহস্পতি ও শুক্রবারে তীর্থ উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন