News71.com
 Bangladesh
 25 Oct 18, 04:30 AM
 190           
 0
 25 Oct 18, 04:30 AM

ঢাকায় আসছেন চীনের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী ঝাও কেঝি

ঢাকায় আসছেন চীনের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী ঝাও কেঝি

নিউজ ডেস্কঃ নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা করতে আজ বৃহস্পতিবার ঢাকায় আসছেন চীনের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী ও পার্টি কমিটির সম্পাদক ঝাও কেঝি। তিন দিনের সফরে তিনি দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করবেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। বাংলাদেশে সফরকালে চীনা মন্ত্রী কেঝি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করবেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলেও জানা গেছে। জানা গেছে, সন্ত্রাসবাদ এখন দুই দেশের জন্য অভিন্ন শত্রু। এ জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদার করার প্রয়োজন রয়েছে। চলতি বছরের চীনের শীর্ষ পর্যায়ের নেতার এটাই প্রথম বাংলাদেশ সফর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন