
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার যশোর যাচ্ছেন। সকাল ৯টা ৫৫ মিনিটে ঢাকার তেজগাঁওস্থ বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি যশোরের উদ্দেশ্যে যাত্রা করবেন। কর্মসুচি শেষে বিকেলেই তিনি ঢাকায় ফিরবেন বলে জানা গেছে।প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, বিমান বাহিনী একাডেমি যশোর-এর বঙ্গবন্ধু কমপ্লেক্স উদ্বোধন এবং ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক চট্টগ্রামে বিমান সেনা প্রশিক্ষণ ইনস্টিটিউট’র ভিত্তিপ্রস্তর স্থাপন ও ১০৫ এজেটিইউ এর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে যোগদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।