News71.com
 Bangladesh
 25 Oct 18, 04:06 AM
 191           
 0
 25 Oct 18, 04:06 AM

ঢাকা-পঞ্চগড় রুটে চলবে আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ

ঢাকা-পঞ্চগড় রুটে চলবে আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ

নিউজ ডেস্কঃ আগামী ডিসেম্বর মাসে পঞ্চগড় থেকে ঢাকা সরাসরি আন্তঃনগর ট্রেন সার্ভিস চালু হতে যাচ্ছে। আন্তঃনগর ট্রেন চালুর সম্ভাব্যতা যাচাইয়ে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল পঞ্চগড় পরিদর্শন করেছেন। বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল রাজশাহীর প্রধান যান্ত্রিক প্রকৌশলী সিএমই মৃনাল কান্তি বণিকের নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল আজ বুধবার ২৪ অক্টোবর পঞ্চগড় রেল স্টেশন পরিদর্শন করেছেন। পঞ্চগড় রেল স্টেশন মাস্টার মোঃ মোশাররফ হোসেন বলেন,প্রতিনিধি দলটি পঞ্চগড় রেল স্টেশনের বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনার পর্যবেক্ষণ করেন। পরে পঞ্চগড় রেলওয়ে স্টেশন সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন। আগামী ডিসেম্বর মাসের মধ্যে পঞ্চগড় থেকে ঢাকা সরাসরি আন্তঃনগর ট্রেন সার্ভিস চালু হবে বলে প্রতিনিধি দলের একটি সূত্র জানিয়েছে। স্টেশন মাস্টার আরও বলেন,আমাদের এখানে কোন রেল পুলিশ নেই। এখান থেকে সরাসরি আন্তঃনগর ট্রেন চালু হলে আরও জনবল প্রয়োজন হবে। মূলত আন্তঃনগর ট্রেন চালুর সম্ভাব্যতা যাচাই করার জন্যই সরেজমিনে উচ্চ পর্যায়ের এই প্রতিনিধি দল স্টেশন পরিদর্শন করেছেন। বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল রাজশাহীর প্রধান যান্ত্রিক প্রকৌশলী সিএমই মৃনাল কান্তি বণিক বলেন,রেল যোগাযোগকে আরও গতিশীল করতে ইতোমধ্যে সরকার ইন্দোনেশিয়া থেকে ৫০টি কোচ আনার উদ্যোগ নিয়েছেন। আগামী ডিসেম্বরের মধ্যে সেগুলো পাওয়া যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন