
নিউজ ডেস্কঃ আবারো বাংলাদেশ এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশন (বাপা) এর সভাপতি নির্বাচিত হয়েছেন ক্যাপ্টেন মাহবুব। আর নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই প্যানেলের ক্যাপ্টেন সৈয়দ নাজমুল। ২০১৮-১৯ সালের বাপা কার্যকরী পরিষদ নির্বাচনে তাদের পূর্ণ প্যানেল জয়ী হন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাপা’র নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন- সহ-সভাপতি ক্যাপ্টেন এ এম মাকসুদ আহমেদ, যুগ্ম-সম্পাদক (প্রশাসন) ফার্স্ট অফিসার এস এম মুসাউর রহমান, যুগ্ম-সম্পাদক (অপারেশন) ফার্স্ট অফিসার গোলাম আবেদ, কোষাধ্যক্ষ ফার্স্ট অফিসার মুকাস্সিত হোসাইন। কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন- ক্যাপ্টেন সাজেদুল ঘশ, ক্যাপ্টেন ইমামুল ইসলাম ও ফার্স্ট অফিসার সাদাত জামিল। উল্লেখ্য, বাপা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি রেজিস্ট্রার্ড ট্রেড ইউনিয়ন এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব এয়ারলাইন পাইলটস্ এসোসিয়েশন (ইফালপা)-এর একটি সক্রিয় সদস্য। এটি ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন (আইকাও)-এর সঙ্গে নিবিড়ভাবে কাজ করে থাকে। বর্তমানে বিশ্বের ১০০টির অধিক দেশের লক্ষাধিক বৈমানিক ইফালপার সদস্য।