News71.com
 Bangladesh
 24 Oct 18, 04:18 AM
 179           
 0
 24 Oct 18, 04:18 AM

আজ শ্রী শ্রী লক্ষ্মী পূজা।।

আজ শ্রী শ্রী লক্ষ্মী পূজা।।

নিউজ ডেস্কঃ আজ বুধবার শ্রী শ্রী লক্ষ্মী পূজা। কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীর আরাধনায় সেজে উঠেছে বাঙালি হিন্দু সম্প্রদায়। মঙ্গলঘট, ধানের ছড়ার সঙ্গেই গৃহস্থের আঙিনায় আজ শোভা পাচ্ছে চালের গুঁড়ো, আলপনায় লক্ষ্মীর ছাপ। লক্ষ্মী মানে শ্রী, সুরুচি। লক্ষ্মী সম্পদ আর সৌন্দর্যের দেবী। বৈদিক যুগে মহাশক্তি হিসেবে তাকে পূজা করা হতো। তবে পরবর্তীকালে ধনশক্তির মূর্তি নারায়ণের সঙ্গে তাকে জুড়ে দেওয়া হয়। শারদীয় দুর্গোৎসব শেষে প্রথম পূর্ণিমা তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা এই পূজা করে থাকেন। লক্ষ্মী পূজা উপলক্ষে হিন্দু রমনীরা উপবাসব্রত পালন করেন। সন্ধ্যায় ঘরে ঘরে প্রজ্বলন করা হবে প্রদীপ। হিন্দুশাস্ত্র মতে, কোজাগরী পূর্ণিমা রাতে দেবী লক্ষ্মী ধনধান্যে ভরিয়ে দিতে ভক্ত গৃহে পূজা নিতে আসেন। প্রাচীনকাল থেকেই হিন্দু রাজা-মহারাজা, ব্যবসায়ী থেকে শুরু করে সবাই দেবীকে পূজা দিয়ে আসছেন। বাঙালি হিন্দু সম্প্রদায়ের বিশ্বাসে লক্ষ্মীদেবী দ্বিভুজ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন