News71.com
 Bangladesh
 23 Oct 18, 12:15 PM
 276           
 0
 23 Oct 18, 12:15 PM

মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ

মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ

নিউজ ডেস্কঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ শিক্ষাবর্ষের নিয়মিত/অনিয়মিত, প্রাইভেট, গ্রেড উন্নয়ন ও সিজিপিএ উন্নয়ন (নতুন সিলেবাস) এমএ, এমএসএস, এমবিএ, এমএসসি ও এম মিউজ শেষ পর্ব (আইসিটিসহ) পরীক্ষা সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সংশোধিত সময়সূচি অনুযায়ী আগামী শনিবার (২৭ অক্টোবর) পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সংশোধিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd) থেকে জানা যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন