News71.com
 Bangladesh
 23 Oct 18, 11:11 AM
 234           
 0
 23 Oct 18, 11:11 AM

রাজধানীর আবাসিক হোটেল থেকে ৫ কেজি গান পাউডারসহ ১১ গ্রেপ্তার।  

রাজধানীর আবাসিক হোটেল থেকে ৫ কেজি গান পাউডারসহ ১১ গ্রেপ্তার।   

নিউজ ডেস্কঃ রাজধানীর ফকিরাপুল এলাকায় একটি আবাসিক হোটেল থেকে ৫ কেজি গান পাউডারসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। গতকাল সোমবার রাতে রাজধানীর মতিঝিল থানার ফকিরাপুল কালভার্ট রোডের উপকুল হোটেলের তৃতীয় তলায় একটি কক্ষ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এ কথা বলা হয়। গ্রেপ্তারকৃতরা হলো,ফজলুল কবির ওরফে ফয়সাল ৩৮,জাহিদুর রহমান রাজন ৩৬,আব্দুল্লাহ আল মামুন ৪২, মাহামুদুর রহমান রিপন ৪২,

আব্দুল মতিন লিটন ৪২,মানিক ওরফে আনোয়ার হোসেন ২৯,মোঃ আবু সাঈদ ৩৯,মোঃ মশিউর রহমান ২৬,হেলাল উদ্দিন ২৬,শাহাদত হোসেন ২৪ ও মোঃ দেলোয়ার হোসেন ১৮।তাদের হেফাজত থেকে ৫ কেজি গান পাউডার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,তারা রাজধানীর বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা,নৈরাজ্য এবং আইন শৃঙ্খলার অবনতিসহ সরকারের স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করার লক্ষ্যে এসব গান পাউডার মজুদ করেছিল। তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় একটি মামলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন