News71.com
 Bangladesh
 23 Oct 18, 10:45 AM
 189           
 0
 23 Oct 18, 10:45 AM

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের উদ্বোধন আগামীকাল

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের উদ্বোধন আগামীকাল

নিউজ ডেস্কঃ আগামীকাল বুধবার বিশ্বের বৃহত্তম বার্ন ইনস্টিটিউটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বের সবচেয়ে বড় এই শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে থাকছে চিকিৎসা, সেবা, প্রশিক্ষণ, শিক্ষা ও গবেষণার সব সুযোগ। দেশে প্রথমবারের মতো কোনো সরকারি হাসপাতালে থাকছে হেলিপ্যাড সুবিধা। বিশেষায়িত ইনস্টিটিউট হিসেবে এটি পৃথিবীর সবচেয়ে বড় বার্ন ইনস্টিটিউট। ২০১৬ সালের এপ্রিলে বিশেষায়িত এই ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার দুই মাস আগেই প্রস্তুত শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। চিকিৎসা সেবায় এটি বিশ্বমানের হবে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন