News71.com
 Bangladesh
 23 Oct 18, 10:38 AM
 143           
 0
 23 Oct 18, 10:38 AM

নির্বাচনকালীন সরকারের আকার নিয়ে সিদ্ধান্ত ২৬ অক্টোবর।ওবায়দুল কাদের  

নির্বাচনকালীন সরকারের আকার নিয়ে সিদ্ধান্ত ২৬ অক্টোবর।ওবায়দুল কাদের   

নিউজ ডেস্কঃ নির্বাচনকালীন মন্ত্রিসভার আকার কেমন হবে তা আগামী ২৬ অক্টোবর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটি, উপদেষ্টা কমিটি ও পার্লামেন্টারি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হবে। আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে ওবায়দুল কাদের একথা জানান।

তবে প্রধানমন্ত্রীর সর্বশেষ বক্তব্য অনুযায়ী, মন্ত্রিসভা ছোট হওয়ার সম্ভাবনা কম বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, তিনি বলেন, সাইজ ছোট হলেও দু’একজন যুক্ত হতে পারে, বিদ্যমান থাকলেও দু’একজন যুক্ত হতে পারে বলে আমার ধারধা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন