News71.com
 Bangladesh
 23 Oct 18, 04:15 AM
 198           
 0
 23 Oct 18, 04:15 AM

হোটেল লা মেরিডিয়ানের মালিক আমিন ভুঁইয়াকে দুদকের দিনভর জিজ্ঞাসাবাদ।  

হোটেল লা মেরিডিয়ানের মালিক আমিন ভুঁইয়াকে দুদকের দিনভর জিজ্ঞাসাবাদ।   

নিউজ ডেস্কঃ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে হোটেল লা মেরিডিয়ানের মালিক আমিন আহমেদ ভূঁইয়াকে দিনভর জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের উপপরিচালক মোঃ মোশারফ হোসেইন মৃধা আজ সোমবার বেলা সাড়ে ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। উল্লেখ্য,আমিন আহমেদকে ১৯ সেপ্টেম্বর দুদক জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠায়। নোটিশে ২৭ সেপ্টেম্বর জিজ্ঞাসাবাদের কথা বলা হয়। ওই দিন তিনি অসুস্থতার কারণ দেখিয়ে তিনি সময় চেয়ে আবেদন করেন। এরপর দুদক আবেদন বিবেচনা করে জিজ্ঞাসাবাদের জন্য আজ সোমবার নতুন দিন ধার্য্য করে নোটিশ পাঠায়।

ওই নোটিশের ধারাবাহিকতায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।দুদক সূত্র জানায়,আমিন ভূঁইয়ার বিরুদ্ধে হোটেল ব্যবসার আড়ালে বিভিন্ন অবৈধ ব্যবসা ও সরকারি সম্পত্তি আত্মসাৎ করে বিপুল পরিমাণ অর্থের মালিক হওয়ার অভিযোগ রয়েছে। এ ছাড়া নোয়াখালীর সুবর্ণচরে ৭০০ একর খাস জমি দখল করার অভিযোগের পাশাপাশি বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। প্রসঙ্গত,ব্যবসায়ী আমিন আহমেদ ভূঁইয়া আবাসন,হোটেল,অবকাঠামো উন্নয়ন,অ্যাগ্রো ব্যবসাসহ নানা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন