News71.com
 Bangladesh
 22 Oct 18, 01:27 PM
 203           
 0
 22 Oct 18, 01:27 PM

রাজী হাসানকে বিএফআইইউ এরপ্রধান কর্মকর্তা হিসাবে নিয়োগ

রাজী হাসানকে বিএফআইইউ এরপ্রধান কর্মকর্তা হিসাবে নিয়োগ

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রথম প্রধান কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসানকে অন্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে নিয়োগ দিয়ে আজ সোমবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ অনুযায়ী এ নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে ৬৫ বছর পর্যন্ত। অর্থাৎ, ২০২১ সালের ১০ সেপ্টেম্বর পর্যন্ত। মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এ প্রদত্ত ক্ষমতা ও কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট গঠনের কথা বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পূর্বানুমোদন নিয়ে প্রধান কর্মকর্তা মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধের লক্ষ্যে প্রয়োজনীয় দিক-নির্দেশনা, নীতি প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে সরকারের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আইনে উল্লেখ রয়েছে। ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন সংক্রান্ত তথ্যাদি অনুরোধের পরিপ্রেক্ষিতে বা প্রয়োজন মোতাবেক নিজ উদ্যোগে সরকারি অন্য কোনো সংস্থাকে সরবরাহ করতে পারবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন