
নিউজ ডেস্কঃ নির্বাচনের তফসিল ঘোষণার আগে সংলাপের দাবি অবাস্তব, অযৌক্তিক ও অপ্রয়োজনীয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, দেশে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি যে সংলাপে বসতে হবে। সংবিধান অনুযায়ী-ই নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ সোমবার দুপুরে রাজধানীর কেআইবি অডিটোরিয়ামে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০১৮ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সেতুমন্ত্রী এসব কথা বলেন।
সেতুমন্ত্রী কাদের বলেন, নভেম্বর মাসের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যাবে। এটা নির্বাচন কমিশনের মোটামুটি সিদ্ধান্ত। ঐক্যফ্রন্টের সাত দফা দাবি অযৌক্তিক, অবাস্তব ও অপ্রয়োজনীয়। কাজেই তাদের দাবি মানর কোনো যৌক্তিকতা নেই।