News71.com
 Bangladesh
 22 Oct 18, 12:08 PM
 148           
 0
 22 Oct 18, 12:08 PM

২৬ অক্টোবর গণভবনে অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের যৌথ সভা

২৬ অক্টোবর গণভবনে অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের যৌথ সভা

নিউজ ডেস্কঃ আগামী শুক্রবার (২৬ অক্টোবর) আওয়ামী লীগের যৌথ সভা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বিকাল সাড়ে ৪টায় এই সভা শুরু হওয়ার কথা রয়েছেভ। এই সভায় দলটির কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ এবং সংসদীয় দলের সদস্যরা উপস্থিত থাকবেন। আজ সোমবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভা সংশ্লিষ্ট সবাইকে সময়মতো উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন। আওয়ামী লীগের সূত্র জানায়, এই সভায় দলের মনোনয়ন প্রক্রিয়াসহ নির্বাচন সংশ্লিষ্ট সব বিষয়ে আলোচনা করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন