
নিউজ ডেস্কঃ আগামী ১ নভেম্বর বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এম নুরুল হুদা ও অপর চার নির্বাচন কমিশনার সাক্ষাৎ করবেন। এর পরেই আগামী নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রাষ্ট্রপতি আরও জানান,১ নভেম্বর বিকেল ৪টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে,নির্বাচন কমিশনের সচিব হেলালউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেছেন,রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে বৈঠকের পর নির্বাচন কমিশন আগামী সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণা করবে।