News71.com
 Bangladesh
 21 Oct 18, 11:55 AM
 162           
 0
 21 Oct 18, 11:55 AM

ব্যালট পাহারার দিন শেষ,এখন ইভিএম এর দিকে যেতে হবে।। সিইসি

ব্যালট পাহারার দিন শেষ,এখন ইভিএম এর দিকে যেতে হবে।। সিইসি

নিউজ ডেস্কঃ প্রধান নির্বাচন কমিশনার সিইসি কে এম নুরুল হুদা বলেছেন, রাতভর ব্যালট পাহারা দেওয়ার দিন শেষ। নির্বাচন কমিশনকে আস্তে আস্তে ইভিএম ব্যবহারের দিক যেতে হবে। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ রবিবার সকালে নির্বাচন কমিশন ইনস্টিটিউটে প্রশিক্ষকদের প্রশিক্ষণ এবং ইভিএম ব্যবহার সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন,রাজনীতিবিদ ও রাজনৈতিক দলের কথায় কাজ করবে না নির্বাচন কমিশন ইসি। একই সঙ্গে তিনি জনগণের চাওয়া বুঝে কাজ করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। এ সময় প্রথমবারের মতো পোলিং এজেন্টদের ট্রেনিং দেওয়ার কথা ভাবছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন,ভোটাররা নির্বিঘ্নে যেন ভোট দিতে পারে সেদিক বিবেচনা করে কাজ করতে হবে। সিইসি নুরুল হুদা বলেন,সুষ্ঠু নির্বাচন করতে রাজনৈতিক দল ও ইসির মধ্যে দূরত্ব কমিয়ে ফেলতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন