News71.com
 Bangladesh
 19 Oct 18, 12:33 PM
 166           
 0
 19 Oct 18, 12:33 PM

শান্তি ও অগ্রগতি অব্যাহত রাখতে স্বাধীনতাবিরোধী অপশক্তি রুখতে রাষ্ট্রপতির আহ্বান

শান্তি ও অগ্রগতি অব্যাহত রাখতে স্বাধীনতাবিরোধী অপশক্তি রুখতে রাষ্ট্রপতির আহ্বান

নিউজ ডেস্কঃ : দেশের শান্তি ও অগ্রগতি অব্যাহত রাখতে স্বাধীনতাবিরোধী অপশক্তি রোধে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শুক্রবার (১৮ অক্টোবর) বঙ্গভবনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন সম্প্রদায়ের জন্য আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি বারবার দেশের গণতান্ত্রিক অগ্রগতি ও উন্নয়ন ব্যাহত করার চেষ্টা চালাচ্ছে। তবে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ‘সকল ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাইকে উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে হবে, সকল অপতৎপরতা সম্মিলিতভাবে মোকাবেলা করতে হবে। এটিই হবে আজকের এই দুর্গাপূজার অঙ্গীকার।’ মানবতাকে ধর্মের শাশ্বত বার্তা হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি আবদুল হামিদ ধর্মীয় বিধিবিধান মেনে চলতে এবং মানবতার কল্যাণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, দুর্গাপূজা কেবল ধর্মীয় উৎসবই নয়, এটি একটি সামাজিক উৎসবও, যা জনগণের মধ্যে ঐক্যের সেতুবন্ধন গড়ে তোলে। এ জন্যই এই উৎসব সার্বজনীন। এ সময় রাষ্ট্রপতির সহধর্মিণী রাশিদা খানমও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জাতীয় সংসদের সদস্য, বিদেশি কূটনীতিক, রাজনৈতিক নেতা, সম্পাদক, সাংবাদিক নেতা, পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তা, হিন্দু সম্প্রদায়ের নেতারা এবং বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন