News71.com
 Bangladesh
 19 Oct 18, 12:07 PM
 152           
 0
 19 Oct 18, 12:07 PM

ঘোষণার ১০ দিন মধ্যেই রাষ্ট্রপতির জেলা কিশোরগঞ্জ-ঢাকা রুটে এসি ট্রেন

ঘোষণার ১০ দিন মধ্যেই রাষ্ট্রপতির জেলা কিশোরগঞ্জ-ঢাকা রুটে এসি ট্রেন

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ঘোষণার ১০ দিনের মাথায় কিশোরগঞ্জ-ঢাকা রুটে চলাচলকারী আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে যুক্ত হয়েছে একটি এসি কোচ। স্নিগ্ধা নামের এই এসি কোচে ৫৫টি আসন রয়েছে বলে জানায় রেলওয়ে কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় দিকে ঢাকা থেকে ট্রেনটি কিশোরগঞ্জ এসে পৌঁছলে সম্মিলিত নাগরিক ফোরামের উদ্যোগে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এসি কোচের যাত্রীদের। পরে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী কোচ যাত্রীদের মধ্যে ফুল ও মিষ্টি বিতরণ করা হয়। এদিকে এসি কোচের প্রথম যাত্রী হতে পারায় আনন্দ প্রকাশ করেছেন অনেক যাত্রী। সেই সঙ্গে ঘোষণার মাত্র ১০ দিনের মধ্যে কোচ সংযোজন করায় রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান সম্মিলিত নাগরিক ফোরামের নেতারা। স্থানীয়রা জানান, অনেকদিন ধরে এসি ট্রেনের দাবি করে এলেও তা বাস্তবায়ন হয়নি। অবশেষে গত ৯ অক্টোবর কিশোরগঞ্জে এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে এসি ট্রেন দেওয়ার কথা দেন রাষ্ট্রপতি। তার এ ঘোষণাতেই এসি ট্রেন পেল কিশোরগঞ্জবাসী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন