News71.com
 Bangladesh
 19 Oct 18, 12:06 PM
 121           
 0
 19 Oct 18, 12:06 PM

বিকল্পধারার প্রতিষ্ঠাতা সভাপতি বি. চৌধুরীসহ মুল নেতৃত্বকেই বহিষ্কার

বিকল্পধারার প্রতিষ্ঠাতা সভাপতি বি. চৌধুরীসহ মুল নেতৃত্বকেই বহিষ্কার

নিউজ ডেস্কঃ বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী, মহাসচিব মেজর অব. মান্নান ও যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরীকে অব্যাহতি দিয়েছে বিকল্পধারা বাংলাদেশ। শৃঙ্খলাভঙ্গের দায়ে তাদের বহিষ্কার করা হয়েছে বলে দাবি করেন বিকল্পধারা বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নুরুল আমীন বেপারী। অধ্যাপক নুরুল আমীন বেপারী সভাপতি ও দলের সহসভাপতি অ্যাডভোকেট শাহ আহমেদ বাদলকে মহাসচিব করে দলটি নতুন কমিটি ঘোষণা করেছে বিকল্পধারা বাংলাদেশ। আজ শুক্রবার বেলা ১১টায় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের এ কথা জানান নুরুল আমীন ও বাদল।

নিজেকে নতুন সভাপতি হিসেবে ঘোষণা করে নুরুল আমীন বেপারী বলেন,দু একদিনের মধ্যেই তলবিসভা ডেকে নতুন কমিটি ঘোষণা করা হবে। নতুন মহাসচিব শাহ আহমদ বাদল বলেন,সংবাদ সম্মেলনের জন্য আমরা প্রেসক্লাবের কনফারেন্স রুমে বুকিং দিয়েছিলাম। কিন্তু আমাদের বুকিং বাতিল করা হয়েছে। এ জন্য আমাদের প্রেসক্লাবের সামনেই নতুন কমিটি ঘোষণা করতে হলো। সংবাদ সম্মেলনে নতুন কমিটি নিজেদেরকে মূল স্রোতের অংশ হিসেবে দাবি করেন নুরুল আমীন বেপারী ও অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল। বহিষ্কার বিষয়ে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী,মেজর অব. মান্নান ও মাহী বি চৌধুরীর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন