News71.com
 Bangladesh
 18 Oct 18, 01:54 PM
 201           
 0
 18 Oct 18, 01:54 PM

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহানবী হযরত মুহম্মদ (স.) এর রওজা মোবারক জিয়ারত শেষে আজ দুপুরে জেদ্দায় পৌঁছেছেন। প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী সৌদি আরাবিয়ান এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে করে দুপুর প্রায় ১২টায় বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন। প্রধানমন্ত্রী পরে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি পরে পবিত্র মক্কা নগরীতে যাবেন এবং রাতে উমরাহ্ পালন করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন