
নিউজ ডেস্কঃ বিএনপি নেতা সালাউদ্দিন আহমদের বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ আবারো পিছিয়েছে। আগামী মাসের ৯ নভেম্বর এ মামলার রায় ঘোষণার তারিখ ধার্য ছিল। উল্লেখ্য বিএনপি নেতা সালাউদ্দিন আহমদের বিরুদ্ধে আজ সোমবার শিলংয়ের ইস্ট খাসি হিল জেলা ও দায়রা আদালতে রায় ঘোষণার কথা ছিল। রায় ঘোষণার জন্য সকালেই আদালতে সালাউদ্দিন আহমেদকে হাজির করা হয়। কিন্তু আদালত এই মামলার রায় ঘোষণা করবে,আগামী ৯ নভেম্বর বলে জানা যায়। সালাউদ্দিনের অনুপ্রবেশের মামলার রায় ১৩ আগস্ট ঘোষণার কথা ছিল। কিন্তু আদালত রায় ঘোষণা স্থগিত রাখে। পরে ২৮ সেপ্টেম্বর শিলংয়ের আদালত রায় ঘোষণার তারিখ পিছিয়ে আজকের দিন ধার্য করেন। উল্লেখ্য, গত ২০১৫ সালের মার্চে ঢাকার উত্তরা থেকে নিখোঁজ হওয়ার প্রায় দুই মাস পর, মে মাসে ভারতে মেঘালয়ের রাজধানী শিলংয়ের একটি রাস্তায় তাকে উদভ্রান্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে কে বা কারা তাকে ওখানে নিয়ে এসেছিল, বা কীভাবে তিনি ঢাকা থেকে শিলংয়ে এসে উপস্থিত হলেন, সে ব্যাপারে সালাউদ্দিন আহমেদ কিছুই জানাতে পারেননি। জামিনের পর থেকেই শিলংয়ের একটি বেসরকারি গেস্ট হাউসে আছেন তিনি।