News71.com
 Bangladesh
 14 Oct 18, 05:38 AM
 330           
 0
 14 Oct 18, 05:38 AM

বিকল্পধারা বাংলাদেশের দুই নেতা ব‌হিষ্কার

বিকল্পধারা বাংলাদেশের দুই নেতা ব‌হিষ্কার
নিউজ ডেস্কঃ বিকল্পধারা বাংলাদেশের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ আহাম্মেদ বাদল এবং কৃষিবিষয়ক সম্পাদক জানে আলম হাওলাদারকে দলবিরোধী কাযর্কলাপের জন্য তাদের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। আজ শনিবার সাবেক রাষ্ট্রপতির প্রেস সচিব জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে গত ১৬ সেপ্টেম্বর দুইজনের প্রাথমিক সদস্যপদসহ সব পদ স্থগিত করা হয়। বিকল্পধারার মহাসচিব মেজর অব আবদুল মান্নান বিকল্পধারার গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৫ এর ৫:২ গ ধারা শৃঙ্খলামূলক ব্যবস্থা অনুযায়ী তাদের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ স্থগিত করা হয়। আজ শনিবার তাদের দুইজনকে চূড়ান্তভাবে দল থেকে বহিষ্কার করা হয়।
 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন