News71.com
 Bangladesh
 14 Oct 18, 05:37 AM
 136           
 0
 14 Oct 18, 05:37 AM

বিএসটিআইকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।।রাষ্ট্রপতি আবদুল হামিদ

বিএসটিআইকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।।রাষ্ট্রপতি আবদুল হামিদ

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, পণ্যের মান প্রণয়ন ও উন্নয়নের মাধ্যমে জনগণকে কাক্সিক্ষত সেবা প্রদানে বিএসটিআই-কে আরো দক্ষ, জবাবদিহি ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আগামীকাল ১৪ অক্টোবর বিশ্ব মান দিবস উপলক্ষে আজ শনিবার এক বাণীতে এ কথা বলেন। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর উদ্যোগে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও বিশ্ব মান দিবস পালিত হচ্ছে জেনে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, এবারের বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য ‘৪র্থ শিল্পবিপ্লবের প্রেক্ষাপটে আন্তর্জাতিক মান বর্তমান বিশ্বে দ্রুত বিকাশমান শিল্প উন্নয়নের প্রেক্ষাপটে অত্যন্ত সময়োপযোগী হয়েছে।

রাষ্ট্রপতি বলেন, শিল্প ও ব্যবসা বাণিজ্যের সকল পর্যায়ে প্রথম এবং প্রধান শর্ত হলো আন্তর্জাতিক মান অনুসরণ। শিল্পবিপ্লবের এ যুগে গুণগত মান সম্পন্ন প্রযুক্তি ও পদ্ধতির কোনো বিকল্প নেই। বিশেষ করে শিল্পকারখানায় আজ মানুষের পরিবর্তে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বৃদ্ধি পাচ্ছে, মনুষ্য শ্রমের জায়গায় কারিগরি ও তথ্যপ্রযুক্তি নির্ভর শ্রম জায়গা করে নিচ্ছে। ফলে প্রযুক্তির গুণগতমান নির্ধারণে আন্তর্জাতিক মানের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, এক্ষেত্রে প্রযুক্তিবিদ, প্রকৌশলী ও উদ্যোক্তা প্রতিষ্ঠানগুলোর উদ্ভাবিত পণ্যসমূহের মধ্যে সংগতিসাধন ও প্রযুক্তিগত আন্ত:স্থানান্তর নিশ্চিত করা অত্যন্ত জরুরি। মানুষের জীবনযাত্রাকে সহজ ও সুন্দর করতে প্রযুক্তির ব্যবহার ক্রমশ বাড়ছে। তাই প্রযুক্তি উদ্ভাবন ও তার ব্যবহারেরক্ষেত্রে প্রযুক্তিগত অভিযোজন, নিরাপত্তা ঝুঁকি ও পারিপার্শ্বিক পরিবেশের ওপর এর প্রভাব গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নতদেশে রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য অর্জনে সকল ক্ষেত্রে আন্তর্জাতিক মান অনুসরণ অপরিহার্য। জাতীয় মান সংস্থা হিসেবে বিএসটিআই-এর এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জনগণের আস্থা পূরণে বিএসটিআই কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে,এটাই দেশবাসীর প্রত্যাশা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন