News71.com
 Bangladesh
 12 Oct 18, 12:18 PM
 213           
 0
 12 Oct 18, 12:18 PM

বঙ্গবন্ধুর দর্শনকে ধারণ করেই প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিচ্ছেন।।স্পিকার  

বঙ্গবন্ধুর দর্শনকে ধারণ করেই প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিচ্ছেন।।স্পিকার   

নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একমাত্র দর্শন ছিলো একটি শোষণ ও বৈষম্যমুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠা করা। এই দর্শনকে ধারণ করেছেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাবার স্বপ্ন পূরণে তিনি কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। আজ শুক্রবার জাতীয় জাদুঘরে হাসুমণির পাঠশালা’র প্রথম বর্ষপূর্তিতে প্রতিকৃতি প্রদর্শনী অনুষ্ঠানের উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে কর্মশালায় আঁকা ৭১টি প্রতিকৃতি ও জামালপুরের ঐতিহ্যবাহী ১০১টি সুঁচিশিল্প প্রদর্শন করা হয়।

স্পিকার শিরীন শারমিন আরও বলেন, বঙ্গবন্ধু বার বার ফাঁসির মঞ্চে গিয়েও বাংলার মানুষের অধিকারের কথা বলেছেন। অন্যায়ের কাছে কখনও তিনি মাথা নত করেননি। স্বাধীনতার পর তিনি একটি যুদ্ধবিদ্ধস্ত, অর্থ শূন্য দেশকে উন্নয়নশীল দেশ হিসেবে গড়ার লক্ষ্য নিয়ে সার্বিক পরিকল্পনা করেছিলেন। সেই পরিকল্পনাকে বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, অর্থনীতিতে অগ্রগামী করাসহ প্রতিটি মানুষের জীবনের যেন উন্নত হয় সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন