
নিউজ ডেস্কঃ রাজবাড়ীর পাংশা উপজেলায় মাইক্রোবাস উল্টে দুইজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজনের নাম রিপন।রিপন টাঙ্গাইল জেলার বাসিন্দা। আরেকজনের নামপরিচয় জানা যায়নি। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শওকত আলী জোরদার বলেন, পাংশায় মাইক্রোবাস উল্টে যাওয়ার খবরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গেছেন। উদ্ধার কাজ চলছে। নিহতদের বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।