
নিউজ ডেস্কঃ বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক (৭৫) গত মঙ্গলবার দিবাগত রাত ১টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... )। আজ বুধবার বাদ জোহর টিকাপাড়া গোরস্থানে পূর্ণরাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার ও জানাযার নামাজ ও দাফন করা হয়েছে। তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সাবেক কর্মচারী ছিলেন। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান । মরহুমের জানাযার নামাজে রাসিকের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর কবির, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মীর ইকবাল, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ডা. আব্দুল মান্নান, ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল ইসলাম পল্টু, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মাহতাব হোসেন চৌধুরী, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা অংশ নেন ।