News71.com
 Bangladesh
 09 Oct 18, 05:31 PM
 272           
 0
 09 Oct 18, 05:31 PM

সরকারি হলো আরও ১৩টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়

সরকারি হলো আরও ১৩টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়

নিউজ ডেস্কঃ সরকারি হলো আরও ১৩টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়। আজ মঙ্গলবার থেকে থেকে এসব প্রতিষ্ঠানকে সরকারি করে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। সরকারি হওয়া মাধ্যমিক বিদ্যালয়গুলো হলো- রাঙ্গমাটির নানিয়ারচর উপজেলার নানিয়ারচর মডেল উচ্চ বিদ্যালয়, বরকল উপজেলার বরকল মডেল উচ্চ বিদ্যালয়, খাগড়াছড়ির গুইমারা উপজেলার গুইমারা মডেল হাই স্কুল, বাগেরহাটের মংলা উপজেলার টি এ ফারুক স্কুল অ্যান্ড কলেজ, একই জেলার শরণখোলা উপজেলার রায়েন্দা পাইলট হাই স্কুল, রংপুরের কাউনিয়া উপজেলার কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল উচ্চ বিদ্যালয়, যশোরের কেশবপুর উপজেলার কেশবপুর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, বরিশালের হিজলা উপজেলার সংহতি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, খুলনার কয়রা উপজেলার কয়রা মদিনাবাদ মডেল মাধ্যমিক বিদ্যালয়, একই জেলার বালঘাটা উপজেলার জলমা চরকাখালী মাধ্যমিক বিদ্যালয়, মাদারীপুরের কালকিনি উপজেলার কালকিনি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, ফরিদপুরের সালথা উপজেলার সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয় এবং কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মনোহরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ।


আদেশে বলা হয়েছে, সরকারি হওয়া এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অন্যত্র বদলি হতে পারবেন না। এর আগে গত ২৭ সেপ্টেম্বর ২৫টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা হয়। এছাড়া গত ২৪ সেপ্টেম্বর ৪৩টি, ১৬ সেপ্টেম্বর একটি, গত ১৪ মে ৪৪টি, ২৮ আগস্ট ১২টি, ৭ মে ১২টি, ২১ মে ২৪টি এবং ১১ এপ্রিল ২১টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হয়েছে।উল্লেখ্য, ২০১৬ সাল থেকে বেসরকারি স্কুল ও কলেজ সরকারিকরণের জন্য তালিকাভুক্তির কাজ শুরু করে সরকার। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সারাদেশে ৩২৫টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা হবে। এর অংশ হিসেবে সর্বশেষ আজ মঙ্গলবার ১৩টি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন