নিউজ ডেস্কঃ শপথ নিয়েছেন আপিল বিভাগে নিয়োগ পাওয়া ৩ বিচারপতি। আজ মঙ্গলবার (৯ অক্টোবর) সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন । গতকাল সোমবার (৮ অক্টোবর) হাইকোর্ট বিভাগের ৩ বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিন বিচারপতি হচ্ছেন- বিচারপতি জিনাত আরা, বিচারপতি আবু বকর সিদ্দিকী ও বিচারপতি মো. নূরুজ্জামান। শপথ অনুষ্ঠানে উভয় বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন ।