
নিউজ ডেস্কঃ ভর্তি জালিয়াতির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবি এক শিক্ষককে সাময়িক অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ। সেই সঙ্গে এ সংক্রান্ত তদন্তে ৩ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। আজ সোমবার ডেপুটি রেজিস্টার মোহাম্মদ জাহিদ আলম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অভিযুক্ত শিক্ষকের নাম ড. ফেরদৌসী খাতুন। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইউনিট ১ বিজ্ঞান শাখা এর ভর্তি পরীক্ষার সময় পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্র নিয়ে পরীক্ষাকক্ষ থেকে বের হওয়ার অভিযোগ।
ও ড. ফেরদৌসী খাতুন এর দাখিলকৃত কারণ দর্শানোর নোটিশের জবাব সাংঘর্ষিক হওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। এবং বিষয়টি খতিয়ে দেখার জন্য কলা অনুষদের ডিন ড. আতিয়ার রহমানকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রসঙ্গত,২০১৮, ২০১৯ শিক্ষাবর্ষের ইউনিট ১ বিজ্ঞান শাখা এর ভর্তি পরীক্ষার সময় পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্র নিয়ে পরীক্ষাকক্ষ থেকে বের হওয়ার সময় সেখানে দায়িত্বরত শিক্ষকরা তাকে হাতেনাতে ধরে ফেলে। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ড. ফেরদৌসী খাতুন কারণ দর্শানোর নোটিশ প্রদান করে।