News71.com
 Bangladesh
 08 Oct 18, 01:23 PM
 132           
 0
 08 Oct 18, 01:23 PM

দুর্নীতি মামলায় ত্রানমন্ত্রী মায়াকে দেয়া ১৩ বছরের সাজা বাতিল করল হাইকোর্ট

দুর্নীতি মামলায় ত্রানমন্ত্রী মায়াকে দেয়া ১৩ বছরের সাজা বাতিল করল হাইকোর্ট

নিউজ ডেস্কঃ দুর্নীতির মামলায় বিশেষ আদালতের ১৩ বছরের দণ্ড বাতিল করে ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে বেকসুর খালাস দিয়েছে হাইকোর্ট। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ আজ সোমবার হাইকোর্ট এ রায় দেন। এর আগে হাইকোর্ট তাকে খালাস দিয়েছিলো। ওই খালাসের বিরুদ্ধে আপিল করে দুদক।

আজ সোমবার হাইকোর্ট আপিল বিভাগ মেরিটের ভিত্তিতে পুনঃশুনানির আদেশ দেন। মায়ার আপিলের ওপর পুনঃশুনানি করে হাইকোর্ট এ রায় দেয়। ২০০৭ সালের ১৩ জুন দুদকের সহকারী পরিচালক নূরুল আলম সূত্রাপুর থানায় এ মামলাটি দায়ের করেন। মামলায় তার বিরুদ্ধে ২৯ লাখ টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগ আনা হয়। ২০০৮ সালের ১৪ ফেব্রুয়ারি বিশেষ জজ আদালত মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে ১৩ বছর কারাদণ্ড দেন। একই সঙ্গে জরিমানাও করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন