News71.com
 Bangladesh
 08 Oct 18, 01:03 PM
 153           
 0
 08 Oct 18, 01:03 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ে “চ” ইউনিটে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে “চ” ইউনিটে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত “চ” ইউনিটের অধীন ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ১৯ দশমিক ৪৫ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। আজ দুপুর ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করেন। পরীক্ষায় অংশ নিয়েছিল ১৩ হাজার ৬৮১ শিক্ষার্থী। এর মধ্যে অঙ্কন পরীক্ষার জন্য উত্তীর্ণ হয় ১ হাজার ৫৬৬ জন। এরপর সেখান থেকে অঙ্কন পরীক্ষায় উত্তীর্ণ হয় ২৬৯ জন। পাশের হার শতকরা ১৯ দশমিক ৪৫ ভাগ। “চ” ইউনিটের অধীনে আসন রয়েছে ১৩৫টি। পরীক্ষার বিস্তারিত ফলাফল এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.eis.du.ac.bd জানা যাবে। এছাড়া DU CHA লিখে রোল নম্বর লিখে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS এ ভর্তিচ্ছুরা তার ফলাফল জানতে পারবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন