News71.com
 Bangladesh
 07 Oct 18, 12:54 PM
 240           
 0
 07 Oct 18, 12:54 PM

ইন্টারনেট ব্যবহারকারীর তালিকায় এশিয়ার মধ্যে পঞ্চম স্থানে বাংলাদেশ  

ইন্টারনেট ব্যবহারকারীর তালিকায় এশিয়ার মধ্যে পঞ্চম স্থানে বাংলাদেশ   

নিউজ ডেস্কঃ বিশ্বের বিভিন্ন স্থানের মতো বাংলাদেশেও দ্রুততার সঙ্গে বাড়ছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। ইন্টারনেট ব্যবহারকারীদের নিয়ে বিভিন্ন তথ্য সরবরাহকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইন্টারনেট ওয়ার্ল্ড স্ট্যাট তাদের সাম্প্রতিক প্রকাশিত পরিসংখ্যানে জানিয়েছে, বাংলাদেশে এখন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৮ কোটি। এশিয়ার ইন্টারনেট ব্যবহারকারীদের তালিকার শীর্ষে অবস্থান করছে চীন। ভারত ইন্দোনেশিয়া আর জাপান রয়েছে যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ অবস্থানে। ইন্টারনেট ওয়ার্ল্ড স্ট্যাট প্রকাশিত পরিসংখ্যান থেকে জানা গেছে, ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটিতে। ২০০০ সালে এই সংখ্যা ছিল ১ কোটি।

চীনে ২০০০ সালে যেখানে ২ কোটি ২০ লাখ ব্যবহারকারী ছিল, ২০১৭ সালের শেষ নাগাদ এসে তাদের ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ কোটি ২০ লাখে। এদিকে ভারতের ক্ষেত্রে এই ব্যবহারকারীর সংখ্যা এখন ৪৬ কোটি ২০ লাখ। চলতি বছরের শেষ নাগাদ তাদের ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটিতে দাঁড়াবে বলে আশা তাদের। ইন্দোনেশিয়ায় গত এক দশক আগেও ব্যবহারকারীর সংখ্যা ছিল ২০ লাখ। এখন সেই সংখ্যা ১৪ কোটি ৩০ লাখে দাঁড়িয়েছে। জাপানে এখন ব্যবহারকারীর সংখ্যা ১১ কোটি ৮০ লাখ। ইন্টারনেট ওয়ার্ল্ড স্ট্যাট বলছে, বিশ্বজুড়েই দ্রুততর সময়ে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। তবে এশিয়া এক্ষেত্রে দুর্দান্ত অগ্রগতি অর্জন করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন