News71.com
 Bangladesh
 07 Oct 18, 12:49 PM
 248           
 0
 07 Oct 18, 12:49 PM

২০ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে এরশাদের জাতীয় পার্টি  

২০ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে এরশাদের জাতীয় পার্টি   

নিউজ ডেস্কঃ আগামী ২০ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত জাতীয় জোটে’র ব্যানারে মহাসমাবেশ করতে চায় জাতীয় পার্টি। আজ রবিবার (৭ অক্টোবর) দলের যৌথসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে আগামী নির্বাচনে ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিতে বলা হয়েছে সদস্যদের। সভায় জানানো হয়, আগামী নির্বাচন সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়ার একক দায়িত্ব দলীয় চেয়ারম্যানের ওপর ন্যস্ত করা হয়েছে।


যৌথসভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ, কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এম.এ. সাত্তার, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, মো. আবুল কাশেম, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সৈয়দ আবু হোসেন বাবলা, হাফিজ উদ্দিন আহমেদ, গোলাম কিবরিয়া টিপু, শেখ সিরাজুল ইসলাম, ফখরুল ইমাম, মুজিবুল হক চুন্নু, নূর-ই-হাসনা লিলি চৌধুরী, অ্যাড. সালমা ইসলাম, সৈয়দ আব্দুল মান্নান, মাসুদ পারভেজ সোহেল রানা, সুনীল শুভ রায়, এসএম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, মাহমুদুল ইসলাম, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, মো. আজম খান, এটিইউ তাজ রহমান, মহসিন রশীদ, মশিউর রহমান রাঙা, সোলায়মান আলম শেঠ, আলহাজ্ব আতিকুর রহমান খানসহ আরো অনেকে যৌথসভায় উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন