News71.com
 Bangladesh
 07 Oct 18, 04:39 AM
 254           
 0
 07 Oct 18, 04:39 AM

ইভিএম ব্যবহারে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর সংশোধনী দরকার॥সিইসি

ইভিএম ব্যবহারে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর সংশোধনী দরকার॥সিইসি

নিউজ ডেস্কঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা বলেছেন, ইভিএম ব্যবহার করতে হলে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর কিছু সংশোধনী দরকার হবে। এটি সংশোধনের জন্য সরকারের কাছে পাঠানো হয়েছে। সংসদে পাস হলে এর আইনি ভিত্তি স্থাপিত হবে। ইভিএম’কে জনগণের কাছে পরিচিত করতে উন্নয়ন মেলায় স্টলের মাধ্যমে ভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে জনগণকে অবহিত করা হচ্ছে। আজ শনিবার বিকালে সুনামগঞ্জের জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে উন্নয়ন মেলায় বিভিন্ন স্টল পরিদর্শন শেষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। প্রধান নির্বাচন কমিশনার বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে না। কিছু কিছু জায়গায় ব্যবহার করা হবে। নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে সরকার বলতে পারবে। প্রার্থীদের প্রচারণা প্রসঙ্গে তিনি বলেন,‘তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের হাতে আচরণবিধি প্রয়োগের ক্ষমতা থাকে। তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন এসব বিষয়ে কাজ করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন