News71.com
 Bangladesh
 07 Oct 18, 04:36 AM
 230           
 0
 07 Oct 18, 04:36 AM

বাজেটের ৯০ ভাগই আসে নিজস্ব অর্থায়নে ॥ প্রধানমন্ত্রী

বাজেটের ৯০ ভাগই আসে নিজস্ব অর্থায়নে ॥ প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ একটা সময় বাজেট দিতে বৈদেশিক সাহায্যের উপর নির্ভর করা লাগতো। আর এখন বাজেটের ৯০ ভাগ আসে নিজস্ব অর্থায়ন থেকে। প্রবৃদ্ধি ৭ দশমিক ৮৬ ভাগ ছাড়িয়ে গেছে। আর মুদ্রাস্ফীতি করে ৫ দশমিক ৪ শতাংশে নেমে এসেছে। বর্তমানে মানুষের মাথাপিছু আয় ১৭৫১ মার্কিন ডলার। আজ শনিবার বিকালে গণভবনে স্বেচ্ছাসেবী সংগঠন লায়ন্স ক্লাবের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, এলজিইডির মাধ্যমে সারাদেশে ৪ লাখ ৩৪ হাজার সড়ক করেছি। আর সড়ক ও জনপথ অধিদফতরের মাধ্যমে নির্মাণ করেছি ১ লাখ ২২ হাজার কিলোমিটার রাস্তা। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করে দিয়েছিল। পরে আন্তর্জাতিক সম্প্রদায় সার্টিফাই করেছে বিশ্বব্যাংকের অভিযোগ ভুয়া, মিথ্যা। আমার ছোট বোন শেখ রেহানা আমাকে বলেছিল, ১৭ কোটি মানুষকে তুমি ভাত খাওয়াতে পারছো, আর কয়েক লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিতে পারবে না? আমি বলেছিলাম, অবশ্যই পারবো। তাঁদের আশ্রয় দিয়েছি। যে জাতি দেশের জন্য জীবন দিতে পারে তাঁরা কখনো পিছিয়ে থাকতে পারে না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, যাবে। আজকে সব দিক থেকে বাংলাদেশ এগিয়ে গেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ১৯৯৬ সালে ক্ষমতায় এসে আমরা বিদ্যুৎ উৎপাদনে মনোনিবেশ করি। কিন্তু ২০০৮ সালে ফের ক্ষমতায় এসে দেখলাম বিদ্যুৎ উৎপাদন যেখানে রেখে গিয়েছিলাম সেখান থেকে কমে গেছে। আমি বুঝলাম না কিভাবে সেটি কমে। আমরা ফের বিদ্যুৎ উৎপাদন শুরু করলাম। যার ফলে বর্তমানে ৯৩ শতাংশ মানুষ বিদ্যুতের আওতায়। ২০২১ সালে দেশের শতভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা পাবে। বিএনপির সমালোচনা করে শেখ হাসিনা বলেন, তাঁরা শুধু লুটপাট করতে জানে। তাঁরা জানে সন্ত্রাস-জঙ্গিবাদ সৃষ্টি করতে, মানুষ মারতে। এদের হাতে রক্ত লেগে আছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন