
নিউজ ডেস্কঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন,বর্তমান সরকার প্রতিবন্ধী সুরক্ষা আইন করেছে। প্রতিবন্ধীরা দেশের সম্পদ,তাদের করুণা নয় ভালোবাসতে হবে। বর্তমান সরকার প্রতিবন্ধীদের সবচেয়ে বেশি সুবিধা প্রদান করেছে। তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা ও শিক্ষার সুযোগ তৈরি করা হয়েছে। আইসিটি বিভাগ ৩ হাজার প্রতিবন্ধীদের প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করেছেন।আজ শনিবার নাটোরের সিংড়া উপজেলা হল রুমে ২৫৯ প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদানকালে তিনি এসব কথা বলেন। জুনাইদ আহমেদ পলক বলেন,বিবেক প্রতিবন্ধীদের বিবেককে জাগ্রত করতে হবে। ভাতার জন্য কেউ টাকা চাইলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘুষ,দুর্নীতি নয়। তিনি মানুষের ভালোবাসা অর্জনে কাজ করতে আহ্বান জানান ।
জুনাইদ আহমেদ পলক আরও বলেন,চলনবিল মৎস্য সম্পদ ভাণ্ডার। এটিকে সমৃদ্ধ করতে সরকার কাজ করছে। চলনবিলকে নতুন প্রকল্পের আওতায় আনা হবে। প্রায় ৬৭৬ কোটি টাকা ব্যয়ে চলনবিল প্রকল্প বাস্তবায়ন নেয়া হবে। আগামী নির্বাচনে তা বাস্তবায়ন করা হবে। ৮ হাজার মেট্রিক টন মাছ আহরণ করে দেশের চাহিদা মেটাচ্ছে। পরে তিনি চলনবিলের ইউনিয়ন পর্যায়ের মৎস্য প্রতিনিধিদের মাঝে ডিজিটাল উপকরণ তুলে দেন এবং ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ১৫টি ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো,সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু বকর ও উপজেলা সমাজসেবা অফিসার আতিকুর রহমান প্রমুখ।