News71.com
 Bangladesh
 06 Oct 18, 12:18 PM
 151           
 0
 06 Oct 18, 12:18 PM

চাঁদপুরে গান্ধী ভবন উদ্বোধন করলেন ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা  

চাঁদপুরে গান্ধী ভবন উদ্বোধন করলেন ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা   

নিউজ ডেস্কঃ ভারতের হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা চাঁদপুরের ফরক্কাবাদ ডিগ্রি কলেজে মহাত্মা গান্ধী নামে নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেছেন। শুক্রবার চাঁদপুর সফরে গিয়ে তিনি এ ভবনের উদ্বোধন করেন। এক তলাবিশিষ্ট মহাত্মা গান্ধী ভবনটি সম্পূর্ণ ভারত সরকারের অর্থায়নে ১.০৮ কোটি টাকা নির্মিত হয়েছে। ভবিষ্যতে ভবনটিতে আরো তিনতলা যুক্ত করার সুবিধা রাখা হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ২০১৭ সালের অক্টোবরে বাংলাদেশ সফরকালে এই প্রকল্পের উদ্বোধন করেন। চাঁদপুরের গ্রামীণ সম্প্রদায়ের উচ্চশিক্ষায় এই ভবনটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

 

ভবন উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষার্থী,অভিভাবক,গ্রামবাসী,স্থানীয় নেতা ও মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। এ ছাড়া ফরক্কাবাদ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি সুজিত রায় নন্দী এবং কলেজের অধ্যক্ষ মো. হাসান খান উপস্থিত ছিলেন। পরে হাই কমিশনার চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য ডা. দীপু মনির আয়োজনে মধ্যাহ্নভোজে যোগ দেন এবং সেখানে তিনি স্থানীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি ডা. দীপু মনির উপস্থিতিতে চাঁদপুর শ্রী রামকৃষ্ণ আশ্রমে দুটি বহুতল ভবন উদ্বোধন করেন। পরে হর্ষ বর্ধন শ্রিংলা চাঁদপুর অযাচক আশ্রম পরিদর্শন করেন এবং আশ্রমের অধিবাসী ও ভক্তদের সঙ্গে কথা বলেন। পরে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ও চাঁদপুর ২ আসনের সাংসদ মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া আয়োজিত নৈশভোজে অংশগ্রহণ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন